ধনকুবের ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের আদি বাসিন্দা হলে কী হবে, এই শহরে তাঁকে পছন্দ করে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। অবৈধ অভিবাসী, মুসলমান ও আফ্রিকান-আমেরিকানদের নামে কটূক্তি করে তিনি এখন এতই নিন্দার পাত্র যে একজন পথশিল্পী (স্ট্রিট পারফর্মার) নিজে ডোনাল্ড ট্রাম্প সেজে তাঁকে ইচ্ছেমতো কিল-ঘুষি ও লাথি দিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। তবে সে জন্য অল্পবিস্তর কাঁচা টাকা খরচা করতে হচ্ছে।

এই পথশিল্পীর নাম কালান শেরাড। তিনি অবশ্য নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন। ট্রাম্পের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি প্রকাশের জন্য কালান নিজেই ট্রাম্প সেজে ম্যানহাটনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যেকোনো ব্যক্তি চাইলে ট্রাম্পরূপী কালানকে কষে এক লাথি বসাতে পারেন। এ জন্য দিতে হবে পাঁচ ডলার।

newssaradin.com/১৬ এপ্রিল ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *