গাজীপুরের কালীগঞ্জে বাস চাপায় মিনহাজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (০৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার তুমুলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিনহাজ তুমুলিয়া এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির জানান, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া (কাপাসিয়া মোড়) এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়ক পার হচ্ছিল মিনহাজ। এসময় টঙ্গীগামী পিপিএল পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পলাতক।
newssaradin.com/৩ই এপ্রিল ২০১৬
