টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ভারতের একটি হাসপাতালে গুরুতর আহত এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সে ম্যাচ দেখায় ব্যস্ত ছিলেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। আর দেশের খেলা দেখায় ব্যস্ত ছিলেন দায়িত্বরত হাসপাতালের চিকিৎসক দল। সে মুহূর্তে গুরুতর আহত এক তরুণকে হাসপাতালে ভর্তি করানো হলেও খেলা দেখার অজুহাতে সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হন তারা।

প্রচুর রক্তক্ষরণে মারা যান সেই তরুণ। ঘটনার সত্যতা স্বীকার করেছে উত্তরপ্রদেশের মাথুরা পুলিশ স্টেশন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যান।

এদিকে, মৃত তরুণের বাবা পুলিশের কাছে দায়ের করা মামলার অভিযোগ পত্রে লিখেছেন, ‘মান্তমুলা এলাকার বাসিন্দা সনু এবং মনু। বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের কিছু অস্ত্রধারী লোকের আক্রমণের শিকার হয়। রবি হাসপাতালের নিকটেই এ ঘটনা ঘটে। মনু আহত অবস্থায় পালিয়ে আসতে পারলেও সনু সেখানে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। কিছু পথচারী তাকে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান।’

অভিযোগ পত্রে তিনি আরও লিখেছেন, ‘আমরা জানতে পেরেছি সনুকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করালেও সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তারা ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখায় ব্যস্ত ছিলেন। কিছু নার্স সনুকে প্রাথমিক চিকিৎসা ও ব্যথানাশক ঔষধ দেন। তারা জানান, ম্যাচ শেষে চিকিসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু, ম্যাচের রাতে (বৃহস্পতিবার) সনুকে কোনো চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা না দিলে শুক্রবার ভোরে সে মারা যায়।’

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *