টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন আজ শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর বাকি দুজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এদিকে স্বাস্থ্য পরীক্ষায় পোশাকশ্রমিককে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হাসান মোস্তফা বলেন, পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ বিকেলে টাঙ্গাইল মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে গ্রেপ্তার খালেক আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি হাবিবুর ও রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
newssaradin.com/২ ই এপ্রিল ২০১৬
