বিশ্বের শীর্ষ ধনী, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিল মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ কোটি টাকার সমান। এত সম্পদ থাকার পরও বিল গেটস কী চলার পথে রাস্তায় ৪০ হাজার ডলার পড়ে থাকতে দেখলে তা তুলে নেবেন?
সম্প্রতি এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন বিল গেটস। বিশ্বখ্যাত অনলাইন কমিউনিটি রেডিটের এএমএ (যা ইচ্ছে তা জানতে চাওয়া, AMA- Ask me anything) সেশনে তিনি এসব প্রশ্নের জবাব দেন। এটি ছিল এএমএতে তাঁর চতুর্থবারের মতো যোগদান।
ম্পিউটারের অগ্রগতিতে কোয়ান্টাম কম্পিউটিং আগামী ৬-১০ বছরের মধ্যে একটি জায়গায় যেতে পারবে বলে তিনি মনে করেন। তাঁর ধারণা আগামী এক দশকের মধ্যে ‘মানুষের মতো দৃষ্টি ও বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন’ রোবট তৈরি হবে এবং প্রাণী দেহের জিন সম্পাদনা করার মতো যোগ্যতা বিজ্ঞানী গবেষকেরা অর্জন করবে। তবে, বিজ্ঞানী স্টিফেন হকিং ও ধনকুবের এলান মাস্কের মতো বিল গেটসও মনে করেন ‘দেরি হয়ে যাওয়ার আগে’ কৃত্রিম বৃদ্ধিমত্তা গবেষণাতে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা স্বভাবতই মাইক্রোসফটের পণ্য ব্যবহার করেন। তার ব্যবহৃত কম্পিউটারটি সার্ফেস বুক এবং সপ্তাহে কয়েকবার এর পর্দা খুলে রাখেন। তাঁর মতে এর কী-বোর্ডটি আগেরটির তুলনায় ভালো। সাম্প্রতিক কালে মাইক্রোসফটের লিনাক্স প্রীতিতে দোষের কিছু দেখছেন না বিল গেটস। বরং তিনি মনে করেন মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী সত্য নাদাল বাজারের পরিস্থিতি খুবই ভালো বোঝেন।
newssaradin.com/২ই এপ্রিল ২০১৬
