রিভিউ প্রক্রিয়ায় খুব দ্রুত নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা কম। এই প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু না থাকলেও প্রথমে এক বা একাধিক শুনানি হবে। সেখানে দুই পক্ষ তাদের নিজেদের যুক্তি-তর্ক তুলে ধরবেন।

এরপর হবে সিদ্ধান্ত। তাতে তাসকিনের নিষেধাজ্ঞা উঠতে পারে, আবার নাও উঠতে পারে। বিসিবিরই এক কর্মকর্তার বক্তব্য, ‘এই পদ্ধতিতে মনে হয় না নতুন কোনো সিদ্ধান্ত হবে। কারণ ইতিমধ্যেই বোলিং অ্যাকশনের যে রিপোর্টটি দেওয়া হয়েছে, আলোচনা হবে সেই রিপোর্টের ভিত্তিতে। এখানে সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা কম।’ তবে তিনি আশাবাদী, বিসিবি সোচ্চার হওয়ায় মাস খানেকের মধ্যেই তাসকিন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পাবেন। রিভিউতে বিসিবির দাবি প্রমাণ না হলে অবশ্য আবার অ্যাকশনের পরীক্ষা দিয়েই ফিরতে হবে তাঁকে।

প্রধান নির্বাহী কর্মকর্তা তবুও আশাবাদী, রিভিউ প্রক্রিয়ার মাধ্যমেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই তাসকিনের ফেরা সম্ভব, ‘এসব ক্ষেত্রে অনেক সময় একটা শুনানিতেই সমস্যার সমাধান হয়ে যায়। সে ক্ষেত্রে আমরা এখনই আশা ছাড়ছি না।’

newssaradin/২১ মার্চ ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *