প্রতিদিনের মতো কাজ শেষে রাজধানীর মৌচাক উড়ালসড়কের নিচ দিয়ে হেঁটে মগবাজারের বাসায় ফিরছিলেন। মৌচাক মার্কেটের কাছে আসার পর ওপর থেকে তাঁর মাথার ওপর একটি ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম দীপু সানা (৩৭)। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায়।

তাঁর স্বামীর নাম তরুণ বিশ্বাস। এই দম্পতির একটি সন্তান রয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীপু সানা শান্তিনগর এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ওপর থেকে একটি ইট তাঁর মাথার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি উৎপল বড়ুয়া বলেন, ঘটনাস্থলের পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ইটটি কোথা থেকে পড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। দীপু সানার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *