আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে ১২ ঘণ্টার জন্য ঢাকা মহানগরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও সরবরাহ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান খান (অপারেশন)।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ভিআইপি এলাকার বাইরে ঢাকা সিটি করপোরেশন এলাকার মধ্যে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীনরোড, পুরান ঢাকার সব এলাকা, মিন্টোরোড, বঙ্গভবন, গণভবন, সংসদভবন এলাকা সংলগ্ন নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল ও কমলাপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মেট্রোরেল প্রকল্পের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস কোম্পানি পুরনো পাইপের সঙ্গে নতুন পাইপলাইন সংযোগের কাজ করছে। যে পাইপলাইনটি মেইন লাইন হিসেবে পুরো ঢাকায় বিস্তৃত আছে। তাই, পুরনো লাইনের সঙ্গে নতুন লাইনের সংযোগের কাজে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হয়ে পড়ায় তিতাস গ্যাস কোম্পানি সাময়িক এই সিদ্ধান্ত নিয়েছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *