ঠে ফুটবলারদের অভিনয়ের ঘটনা নতুন নয়। তবে সমালোচকরা, বিশেষ করে ইংলিশ গণমাধ্যম তাদের খেলোয়াড়দের কাণ্ড চেপে গিয়ে কেবল ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো।
রাশিয়া বিশ্বকাপে ম্যাচ চলার সময় নাটুকেপনার জন্য সমালোচনার মুখে পড়েছেন নেইমার। বিশেষ করে ডাইভ দেওয়া, গড়াগড়ি খাওয়া এবং ফাউলের শিকার হলে তা অতিরঞ্জিত করায় চেষ্টার জন্য ব্রিটেনে তাকে কড়া সমালোচনা করা হচ্ছে।
গত সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার পর নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। মাঠে এই ফরোয়ার্ডের আচরণ তার কাছে ‘অতিমাত্রায় অভিনয়’ মনে হয়েছে। এছাড়া সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার, প্যাট নেভিন, পিটার স্মাইকেল ও লোথার মাথেউস নেইমারের নাটুকেপনার সমালোচনা করেছেন।
কিন্তু রোনালদো মনে করেন, পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া নেইমারকে রক্ষা করা প্রয়োজন।
