ঈদুল ফিতর উপলক্ষে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে জুন মাসের প্রথম দিন থেকে।
ওইদিন ১০ জুনের ট্রেন যাত্রার টিকেট বিক্রি শুরু হবে বলে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন।

বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে টিকেট বিক্রির সূচি ঠিক করেছেন তারা।

বাংলাদেশ রেলওয়ে এর আগে ২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনার কথা জানালেও চূড়ান্ত সিদ্ধান্তে তা একদিন এগিয়ে আনা হল।

রেলমন্ত্রী বলেন, ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি করবে রেলওয়ে। ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত।

train ticket date

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *