শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা এক গৃহবধূসহ দুদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- কুড়িগ্রামের নুরেসা বেগ (৩১), দিনাজপুরের সালমা খাতুন (৭০), রংপুরের মিঠাপুরের শাহী নূরী বেগম (৫০) ও পঞ্চগড়ের আরজিনা বেগম (৩০)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নূরেসা বেগমের মৃত্যু হয়। বাকিরা বুধবার রাতে মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের কয়েকজন নূরে আলম জানান, এই চারজন নিয়ে এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মারা যান ১৭ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫৬ জন।
