ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পাঁচটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মো. আলী বলেন, শনিবার রাত ৯টার দিকে শিল্পাঞ্চলের বিটাক মোড় থেকে রুবেল মিয়া নামে ২২ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। “তার হাতে একটি ব্যাগের ভেতরে পাঁচটি রিভলবার পাওয়া যায়।”

Photo: bdnews24.com

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে বলেছেন, সুনামগঞ্জ থেকে বিক্রির জন্য ওই অস্ত্র তিনি ঢাকায় নিয়ে আসেন।

মেজর আলী বলেন, “রুবেল যার কাছে বিক্রির জন্য অস্ত্র এনেছিল তার পরিচয়ও আমরা জানতে পেরেছি। আমরা তাকেও গ্রেপ্তারের চেষ্টা করছি।”

রুবেল অস্ত্র ছাড়াও মাদক ব্যবসায় জড়িত বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *