ডন টু’র পর এবার খুব শিগগিরই শুরু হবে ‘ডন-থ্রি’র কাজ। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

আগের মতো এবারও মূল চরিত্রে অবশ্যই পাওয়া যাবে শাহরুখ খানকে। তবে দেখা যাবে না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তার পরিবর্তে নেওয়া হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, অতীতে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে গুঞ্জন ছড়ানোর কারণেই নাকি বাদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে।

ইতিমধ্যে দীপিকার সঙ্গে অভিনয়ের জন্য সম্মতি প্রকাশ করেছেন শাহরুখ খান। সবকিছু ঠিক থাকলে এ নিয়ে চতুর্থবার জুটিবদ্ধ হবেন শাহরুখ-দীপিকা। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘ওম শান্তি ওম’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।

এদিকে ‘ডন-থ্রি’র আনুমানিক বাজেট ধরা হয়েছে ১০০ কোটি রুপি। আগের দুই খন্ডের মতো এই ছবিও পরিচালনা করবেন তারকা পরিচালক ফারহান আখতার।

২০০৬ সালে মুক্তি পেয়েছিলো বাদশা ও পিসি অভিনীত ‘ডন’। মুক্তি পাওয়ার পরই বলিউডে সাড়া ফেলেছিলো ছবিটি। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন-টু’। সাফল্যের মুখ দেখেছিলো সেটিও।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *