ঘূর্ণিঝড়, অতি ভারি বর্ষণ, আকস্মিক বন্যা, ভূমিধসের পর চলতি বছর বাংলাদেশে শীতের তীব্রতাও গতবছরের চেয়ে বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “গেল বছর তো তেমন শীত পড়েনি। পৌষের মাঝামাঝি সময়েও শীতের তীব্রতা ছিল না। এবার ভারতেও শীত বাড়বে; এর প্রভাব দেশেও থাকবে। গেল বছরের চেয়ে একটু বেশিই শীত পড়তে পারে।”

হেমন্তের শেষে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় হিম হিম আমেজ শীতের আগমনী বার্তা দিচ্ছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে- ১১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বছর আবহাওয়ার আচরণ ছিল গত কয়েক বছরের তুলনায় আলাদা। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, অস্বাভাবিক মাত্রায় বজ্রপাত, অতি ভারি বর্ষণ, আকস্মিক বন্যা এবং ৩৩ জেলায় বন্যা, ভূমিধসের মত একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে।

newssaradin.com/5th December  2017

wonderside.net Presents

7 Biggest Architecture Fails You’ll Ever See

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *