ছেলে তারেক রহমানের প্রশংসা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দিতে কাজ করছেন তিনি।

শনিবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের মানুষ সব সময় জিয়াউর রহমান ও তার পরিবারকে ভালোবাসত। সেজন্য আমি এদেশের মানুষের কাছে চির কৃতজ্ঞ।

“জিয়াউর রহমানের সেই রক্তই তারেক রহমানের গায়ে, সেই রক্তই ছিল আরাফাত রহমানের গায়ে। তারা নিজেরা কিছু পাওয়ার জন্য নয়, দেশের মানুষকে কিছু দেওয়ার জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছে, করছে।”

গত নয় বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে বসবাসরত তারেকের ‘দেশপ্রেম’ বোঝাতে বিএনপি প্রধান বলেন, “তারেক রহমান দেশের সম্মান বৃদ্ধির জন্য চিকিৎসাধীন অবস্থায় এখনও বাংলাদেশের যখনই কেউ যায়, নেতা-কর্মী অথবা বড় কেউ গেলে তাদের সাথে দেখা করে। তাদের কাছ থেকে দেশ সম্পর্কে জানতে চায়।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার কয়েক মাস পর আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *