ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই (ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

 

ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন রাতে বিজ্ঞপ্তিতে জানান, আগামী শনিবার (০২ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ওইদিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পরলোকগত আনিসুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *