লে. কর্নেলের মেয়েকে ধর্ষণের অভিযোগে কর্নেল গ্রেফতার। ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের এক তরুণী মেয়েকে (২১) ধর্ষণের অভিযোগে বাহিনীর এক কর্নেলকে গ্রেফতার করা হয়েছে। উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় কর্নেলের সরকারি বাসভবনে গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে।
এর এক দিন পর তরুণীর পক্ষ থেকে এফআইআর দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার ওই কর্নেলকে গ্রেফতার করা হয়েছে বলে সিমলা পুলিশের এসপি সৌম্য সামবাসিবান জানিয়েছেন। তবে এ ব্যাপারে ভারতীয় সেনা সদর দফতরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আসলেই কি লে. কর্নেলের মেয়েকে কর্নেলের বাসভবনে গণধর্ষণ করা হয়েছে। পুলিশের কাছে করা ধর্ষিতার এফআইআরে বলা হয়েছে, ঘটনার সময় বাসভবনে উপস্থিত কর্নেলের ঘনিষ্ঠ একজন বন্ধুর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে। তবে ওই বন্ধুকে এখনো গ্রেফতার করা হয়নি।
পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ধর্ষিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে এফআইআর রেকর্ড করা হয়েছে। ধর্ষিতার বয়ান রেকর্ড ও প্রাথমিক মেডিকেল পরীক্ষার পরই দুজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করা হয়েছে।
ধর্ষিতার তরফে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েই কর্নেলের বাসভবনে ডেকে নিয়ে প্রথমে তাকে মাতাল করা হয়। পরে কর্নেল ও তার বন্ধু মিলে তাকে ধর্ষণ করেন। একথা ফাঁস করে দিলে লে. কর্নেল বাবার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন ওই তরুণী। গতকাল ওই কর্নেলকে স্থানীয় এক আদালতে তোলার কথা ছিল।
Newssaradin.com
