বরিশাল মৎস মোকামে সোমবার সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ৪ ঘন্টা সময়ের ভিতরে হাজার মন ইলিশ বিক্রি হয়েছে।

 

জানাগেছে, নিষেধাজ্ঞার এই ২২ দিনে জেলেরা গোপনে ইলিশ শিকার করে বরফজাত করে রেখেছিল। এতদিন প্রশাসনের ভয়ে মাছ বিক্রি করতে না পাড়লেও গতকাল নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথেই বরফজাত করা ইলিশ বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হয়।

বরিশাল মৎস মোকামে ইলিশ নিয়ে আসা জেলে কবির মোল্লা বলেন, এবার নদীতে ইলিশের পরিমান বেশী হওয়ায় জেলেরা সাগরে ইলিশ ধরতে যায়নি। মেঘনা, গজারিয়া, কালাবদর, আড়িয়াল খা, কীর্তনখোলা ও এর আশেপাশের শাখা প্রশাখা গুলোতেই মাছ শিকার করেছে জেলেরা। আগামী দু একদিনের মধ্যেই মোকামে সাগরের ইলিশের সরবরাহ বাড়বে বলেও তিনি জানান।

মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখা গেছে, প্রতিমণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকা, গোটলা (২৫০ গ্রাম) ইলিশ প্রতিমণ ১০ থেকে ১২ হাজার, ভেলকা (৪শ থেকে ৫শ গ্রাম) প্রতিমণ ১৫ থেকে ১৭ হাজার , এলসি (৬শ থেকে ৯শ গ্রাম) প্রতিমণ ২২ থেকে ২৫ হাজার আর গ্রেট (এক কেজি বা এর উপরে) প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৪০ হাজার টাকা দরে।

ইলিশ শিকারের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবী করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, এ বছর নদীতে প্রচুর ইলিশ থাকায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জেলেরা এতো বিপুল পরিমানের ইলিশ শিকার করতে সক্ষম হয়েছে। আগামী ৯ দিন পর থেকে ঝাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকবে বলেও তিনি জানান।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *