যদি বিচারক হন,রাজনীতি ভুলে নিরপেক্ষভাবে বিচার করবেন – প্রধান বিচারপ্রতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের আইনজীবী শান্তি পদ ঘোষের লেখা ‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আদালতে দেওয়া তাঁর বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে মৌলভীবাজারের আইনজীবী শান্তি পদ ঘোষের লেখা ‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমের উদ্দেশে ওই আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমাকে নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়, আমি কোর্টে যা বলি, তাতে কিছু বিকৃত করা হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়। কারণ, আমার পক্ষে সংবাদ সম্মেলন করে কোনো কিছু বলা সম্ভব নয়।
বিচারক হিসেবে মামলা শোনার সময় আমি কোনো আইনজীবীকে একটা প্রশ্ন করতেই পারি—এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে, কোন উদ্দেশ্য, সেটা না বুঝে এটা করাতে অনেক সময় ভুল-ভ্রান্তি হতে পারে। এটা একটু খেয়াল করবেন আপনারা।’
বিচারপতিদের নিরপেক্ষভাবে বিচার করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি বলতে চাচ্ছি, আমরা বিচারকেরা হয়তো ছাত্রজীবনে বা পেশাজীবনে রাজনীতি করেছি তাই প্রত্যেকের রাজনীতির চিন্তাচেতনা থাকতে পারে। আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচারকদের বলব, আপনারা আপনাদের অতীত ভুলে যান। নিরপেক্ষভাবে বিচারের জন্য অনেক দায়িত্ব আপনাদের। যদি রাজনীতি করতে হয়, তাহলে আপনারা সব ছেড়ে চলে আসেন। আর যদি বিচারক হন, তাহলে নিরপেক্ষভাবে বিচার করবেন। মানুষের অধিকার যাতে রক্ষা করতে পারেন।’
Newssaradin.com

