বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

 

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানান।

 

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।

 

বৃহস্পতিবার জিলহজ্ব মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২ সেপ্টেম্বর হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *