রাজধানীর রাজারবাগ পুলিশে লাইনসে কর্মরত এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে তার এক সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, শনিবার রাতে মামলা হওয়ার পর কনস্টেবল আরিফুল ইসলামকে তারা গ্রেপ্তার করেন।

মামলার এজাহারে বলা হয়, এক মাস আগে মালিবাগের একটি হোটেলের কক্ষে আরিফুল তার ওই নারী সহকর্মীকে ধর্ষণ করেন।

অভিযোগকারী মামলায় বলেছেন, কনস্টেবল আরিফুল তাকে বিয়ের প্রলোভনও দেখিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা মাবুদ বলেন, “দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জেনেছি। কিন্তু আরিফুল কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়ে আরেক নারীকে বিয়ে করে।”

অভিযোগকারী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে পরিদর্শক মাবুদ জানান।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *