কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা বলে জানালেও কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেনি।

কোস্টগার্ড কর্মকর্তা জাফর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে তাদের একটি দল ছেঁড়াদ্বীপের ডিম এলাকায় অবস্থান নেয়। মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তারা আসছিল।

“তারা থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাওয়া দিয়ে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি করে পাওয়া গেছে তিন লাখ ইয়াবা। জব্দ করা হয়েছে তাদের নৌকাটি।”

আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা জাফর।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *