ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২৪টি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পুকুড়িয়া বাজারে অগ্মিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার সাইফুল ইসলাম।

 

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তার আগেই ২৪টি দোকান পুড়ে যায়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।”

তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয় সে বিষয়ে ফায়ার সার্ভিসকর্মীরা কিছু বলতে পারেননি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *