গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৫ বছরের এক কিশোরকে হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া বুধবার নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। অন্য একটি ধারায় প্রত্যেককে আরও পাঁচ হাজার টাকা করে জরিমানাসহ তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন – কালীগঞ্জ উপজেলার ব্রহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলুর ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু।

রায় ঘোষণার সময় সাদ্দাম ও বাবু উপস্থিত ছিলেন। অন্য তিনজন পলাতক।

গাজীপুর জজ আদালতের এপিপি মো. মকবুল হোসেন ভূঁইয়া জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিল থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার বাবা ফজলুর রহমান থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এপিপি মকবুল বলেন, মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া দুটি ধারায় আসামিদের এই শাস্তি দেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *