দুঃসময় যেন পিছু ছাড়ছে না ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার।‘দ্য কপিল শর্মা শো’য়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পর থেকে নানা কারণেই সংবাদ শিরোনাম হচ্ছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানা্য়, ৭ জুলাই ‘যব হ্যারি মেট সেজাল’য়ের প্রচারণার অংশ হিসেবে ‘দ্য কপিল শর্মা শো’য়ের অনুষ্ঠানের শুটিংয়ে অতিথি হয়ে আসেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। শুটিং সেটে সময় মতো উপস্থিত হয়ে গিয়েছিলেন তারা। এমনকি যথা সময়ে এসে পৌঁছান কপিলও।
কিন্তু শুটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারান খোদ উপস্থাপক।
ক’য়েক মাস আগেই বিমানের মধ্যে ‘দ্য কপিল শর্মা শো’য়ের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারকে চড় মেরে সংবাদ শিরোনাম হন কপিল শর্মা। এ ঘটনার জের ধরে ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠান বর্জন করেন সুনীল গ্রোভার, চন্দন প্রভাকর ও আলী আসগর।
এরপরই অনুষ্ঠানের জনপ্রিয়তা কমতে শুরু করে। পরবর্তীকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে অনুষ্ঠানের জনপ্রিয়তা কিছুটা ফিরিয়ে আনা গেলেও সব মিলিয়ে যে বেশ চাপের মধ্যেই রয়েছেন এ টিভি উপস্থাপক তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
