নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

রোববার (০৯ জুলাই) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চলচ্চিত্র বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র উপস্থিতিতে চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের স্বার্থে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন।

 

উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরি এবং নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

তথ্যসচিব মরতুজা আহমদ সভায় সভাপতিত্ব করেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *