ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে যাওয়া যাবাহনের চাপে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। সড়কে নির্মাণকাজের কারণে উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশেও যানবাহন চলছে ধীর গতিতে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে বাউশিয়া পর্যন্ত সড়কে বৃহস্পতিবার সকাল থেকেই যানজট রয়েছে। তবে মাওয়ার পথে যানবাহনের সংখ্যা সে তুলনায় অনেক কম।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. হাসেম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানের সংখ্যাই বেশি। newssaradin

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার গাড়িকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু পার হতে হয়। চার লেইনের সড়কের পর দুই লেইনের সরু সেতুতে টোল আদায়ে বেশি সময় লাগায় সৃষ্টি হয় যানজট। এর মধ্যে কোনো গাড়ি বিকল হলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে।

ঈদের সরকারি ছুটি শুরুর আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় অফিস করে অনেকেই পরিবার নিয়ে বাড়ির পথ ধরবেন। ফলে রাতে মহাসড়কে গাড়ির চাপ আরও বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্টদের ধারণা।

newssaradin.com/

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *