খুলনা মহানগরীর দৌলতপুরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর সরকারী বিএল কলেজের সামনে আব্দুল্লাহ ফয়সল ওরফে শিপলু মোল্লা (৩০) নামে ওই ছাত্রদল কর্মীর ওপর হামলা হয়। বিএল কলেজ শাখা ছাত্রদলের সদস্য শিপলু খুলনা সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লার ভাতিজা।

মহানগর পুলিশের দৌলতপুর অঞ্চলের সহকারী কমিশনার সোনালী সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিপলুর শরীরের বিভিন্ন স্থানে জখম করে। newssaradin

“তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শিপলুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান- পথেই তার মৃত্যু হয়েছে।”

শিপলুর বিরুদ্ধে দৌলতপুর থানায় চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা সোনালী বলেন, প্রতিপক্ষ একটি গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *