জবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ ও পরবর্তীতে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার (১৯ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি জানান।
আটক যুবকরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বাউনী বনগ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে মো. শাওন মোল্লা (১৯), একই উপজেলার পাইককান্দি গ্রামের মো. আমিন মোল্লা ছেলে মো. সজিব মোল্লা (২১) ও ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাওন সম্প্রতি ওই উপজেলায় এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইল ফোনে তার নগ্ন ভিডিও ধারণ করে।
আর এতে শাওনকে সহযোগিতা করেন তার দুই বন্ধু সজিব ও ফারুক। পরবর্তীতে তারা তিনজন ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কলেজছাত্রীর পরিবারের কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে টাকা না পেয়ে তারা ওই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ওই কলেজছাত্রীর পরিবার বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি অবগত করেন।
এরপর সোমবার (১৯ জুন) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাওন ও তার দুই বন্ধুকে আটক করে র্যাব। এরপর তাদের মোবাইল ফোন থেকে ভিডিওটি উদ্ধার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
newssaradin.com/20th June 2017
