ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জুন) ৬০৬ তম কমিশন সভায় আমরা’র শেয়ারের দাম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৩৯ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে কোম্পানির প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস হিসাবে ৩৯ টাকা নির্ধারিত হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) বিডিংয়ের মাধ্যমে এ প্রাইস নির্ধারণ হয়েছে।

উত্তোলিত এই টাকা কোম্পানিটি ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও আইপিও খাতে ব্যবহার করবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *