রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একই পরিবারের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, এর মধ্যে দুই শিশুও রয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে তালতলার নতুন বাগের  নির্মাণাধীন বাড়ির নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টতরা হলেন- হোসেন আলী (৪৫) মাহাদী হাসান (৭), আবিয়াত (৭), আব্দুস সাত্তার (৩২)।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই জনের অবস্থা স্বাভাবিক হলেও শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে বৃষ্টিতে জমা পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *