২০১৮ সালে শ্রীলঙ্কার সাথে ভারত ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট নিদাহাস ট্রফি।ওয়ানডে না টি-২০ টুর্নামেন্ট হবে তা এখনো পরিষ্কার করে জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে আয়োজন করা হচ্ছে এ টুর্নামেন্ট।

বুধবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমতিপালা বিষয়টি নিশ্চিত করেন। সুমতিপালার কথা টি-২০ টুর্নামেন্টের আভাসই দিচ্ছে। তিনি বলেন, “এসএলসির টেকনিক্যাল কমিটি ও ক্রিকেট কমিটি বিষয়টি দেখবে। তবে এ মুহুর্তে আমরা চাই টি-২০ টুর্নামেন্ট হোক।”

২০১৮ সালের মার্চের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে নিদাহাস ট্রফি। এসএলসির সভাপতি জানান প্রত্যেক দল দুইবার করে অন্য দলের বিপক্ষে খেলবে। টুর্নামেন্টে সর্বমোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের শততম টেস্ট দেখতে কলম্বোতে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দেওয়া হয় তার কাছে।  প্রস্তাবে রাজি হন তিনি।  গত বছর এসিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলো বিসিসিআইয়ের কর্মকর্তারা। তখন নিদাহাস ট্রফিতে ভারত খেলার প্রস্তাব দেওয়া হয়।

২০১৮ সালের মার্চে ভারতের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও এক টি-২০ খেলার কথা শ্রীলঙ্কার। তবে এ ট্রফির দ্বিপাক্ষিক সিরিজটিতে আসতে পারে পরিবর্তন। এছাড়া তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। কিন্তু নিদাহাস ট্রফির কারণে উইন্ডিজ বোর্ডের সাথে আলোচনা করে তা অন্য সময় আয়োজন করা হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *