রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ভবন থেকে পড়ে হাবিব হোসেন (৩০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

হাবিব হোসেন বরগুনা সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুরের মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবের সহকর্মী রতন নিউজ সারাদিন কে জানান, দুপুরে মণিপুর কাঁঠালতলা এলাকার সুজন সাহেবের বাড়িতে রংয়ের কাজে করতে গিয়ে চারতলা থেকে পড়ে গুরুতর আহন হয় হাবিব। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিউজ সারাদিন কে বিষয়ে নিশ্চিত করেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *