বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসককে ইতোমধ্যে নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান।

আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা ইতোমধ্যেই খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এজন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে ব্যবস্থা নেবে স্থানীয় জেলা প্রশাসন।

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে একাই ১২ উইকেট নেন খুলনায় এ অলরাউন্ডার। দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বমোট ১৯ উইকেট দখলে নেন মিরাজ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *