মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে, নিখোঁজ ৩। মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে একটি মাইক্রোবাস ।
এ সময় চালকসহ তিনজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারটি মুক্তারপুর সেতুর টোল প্লাজা পার হয়ে কিছুটা এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পশ্চিম দিকের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২টার দিকে নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির নিচ থেকে নিখোঁজ প্রাইভেটকারটির বাম্পার উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পাওয়া যায়নি।
গাড়ি টি এখনো নিখোজ রয়েছে।
