কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুছকে (২৫) আটক করা হয়।
ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে।
