মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কারা সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না- সিদ্ধান্ত জানালে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কতৃপক্ষ।

আনুষ্ঠানিকতা শেষে অপেক্ষা ছিলো কেবল নির্বাহী আদেশের।

ইতোমধ্যে মীর কাসেমের সঙ্গে দেখা করতে ত‍ার পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে নির্যাতনের পর খুনের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় দেন ট্রাইব্যুনাল।

ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *