দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ২০১৫-১৬ অর্থবছরে আগের বছরের তুলনায় ৮০ হাজার ৩৬৫ মেট্রিক টন পণ্য আমদানি কম হয়েছে। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ২০৩ কোটি টাকা রাজস্ব কম ‍আদায় হয়েছে।

তবে কাস্টমস কর্তৃপক্ষ বছরের শেষ মুহূর্তে এসে লক্ষ্যমাত্রা সংশোধন করে তা পূরণ হয়েছে বলে দাবি  করেছে।

বন্দরের আমদানিকারকরা বলছেন, বন্দরে কাস্টমস কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, আমদানি পণ্যে অযৌক্তিক শুল্ককর বৃদ্ধি, শুল্ক ফাঁকি ও সীমান্ত পথে চোরাচারাচালানের ‍কারণে এ ঘাটতি দেখা দিয়েছে।

আর কাস্টমস কর্তৃপক্ষের দাবি, সব কিছু নিয়মের মধ্যে হচ্ছে। এতে আগের চেয়ে রাজস্ব আয়ে স্বচ্ছতা বেড়েছে।

কাস্টমস সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছর শুরুতে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ১৪৩ কোটি টাকা ঘোষণা দেয়। পরে অর্থবছরের শেষ মুহূর্তে এসে তা পূরণে অনিশ্চয়তা দেখা দিলে লক্ষ্যমাত্রা কমিয়ে ২ হাজার ৮৫০ কোটি টাকা করা হয়।

পরে গত ৩০ জুন অর্থবছর শেষে ২ হাজার ৯৪০ কোটি টাকা রাজস্ব আদায় দেখিয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে দাবি করে কাস্টমস কর্তৃপক্ষ।

এরআগে ২০১৪-১৫ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫৬৭ কোটি। সেসময় একই কারণে পরবর্তীতে কমিয়ে নির্ধারণ করা হয় ২ হাজার ৪৭২ কোটি ৬৮ লাখ টাকা। ওই বছরে ২ হাজার ৫৫৮ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় দেখানো হয়।

newssaradin.com/২৩ই জুলাই ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *