হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষকতার কারণেই হাসনাত রেজা করিম নর্থ সাউথ ইউনির্ভাসিটি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। ২০১২ সালে তাকেসহ চার জন শিক্ষককে এই কারণে অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১২ সালের জুনের শেষ ভাগে এই ঘটনা ঘটে। সে সময়ে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতেই অব্যহতি দেওয়া হয় হাসনাত রেজা করিম সহ চার জনকে। বিশ্ববিদ্যালয়টির বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক ছিলেন হাসনাত করিম ওই বিভাগেরই শিক্ষার্থী ছিলেন গুলশানের হোলি আর্টিসান বেকারিতে হামলাকারীদের একজন নিব্রাস ইসলাম। ধারণা করা হচ্ছে, নিব্রাসের সঙ্গে হাসনাত রেজা করিমের যোগাযোগ তখন থেকেই ছিলো। ২০১২ সালের মে মাসে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের নম্বরপত্রে নিব্রাসের নাম রয়েছে। আর বিশ্ববিদ্যালয় থেকে হাসনাত রেজা করিম চাকরিচ্যুত হয় ২০১২ সালেরই জুন মাসে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হিযবুত তাহরীরের কর্মকাণ্ডে জড়িত থাকার নজির আগে থেকেই রয়েছে। সোশ্যাল মিডিয়া রাইটার রাজিব হায়দার হত্যাকাণ্ডে জড়িতরাও ছিলো এই গ্রুপেরই সদস্য যাদের কেউ কেই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
newssaradin.com/২৩ই জুলাই ২০১৬
