আলু অনেকেরই পছন্দের খাবার। অনেক দেশেই এটি প্রধান খাদ্য। কিন্তু শুধু আলু খেয়ে দিন কাটানোর কথা শুনলে নিশ্চয় বিস্ময়ই জাগবে মনে। এ রকমই আজব পরিকল্পনা নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টেলর। শুধু আলু খেয়ে ঝাড়া এক বছর কাটানোর কথা ভেবেছেন তিনি। খবর এএফপির।

‘আলু খেকো’ এই অস্ট্রেলীয় গতকাল মঙ্গলবার জানান, এক বছর আলু ছাড়া মুখে আর কিছুই তুলবেন না।পারলে সারাজীবন আলু খেয়েই কাটাবেন  শুনতে যত আজবই হোক, স্রেফ আলু খেয়ে তার যে কেবল শরীর ভালো আছে তা-ই নয়, মজাও উপভোগ করছেন।

টেলর বলেছেন, মদ বা ধূমপানের নেশাগ্রস্ত ব্যক্তির মতো তিনি ‘খাবারের প্রতি আসক্তিতে’ আচ্ছন্ন। এটা কাটাতে খাদ্যাভ্যাস একঘেয়ে করে তোলাই তাঁর মনে হয়েছে যোগ্য দাওয়াই।
‘চর্বি, ঘি, মাংস, দুধ…তেল কিচ্ছু নেই আমার মেন্যুতে’—বলেন টেলর। খাবারদাবার নিয়ে ফেসবুক পেজে নিজের অভিজ্ঞতাও বিনিময় করছেন তিনি। জানা গেল, এরই মধ্যে ভালো ঘুমাতে পারছেন টেলর। পারছেন মানসিকভাবে হালকা ও মনোযোগী হতেও। আর ফুটবল খেলতে গিয়ে যে চোট পেয়েছিলেন, তার ব্যথাও আর নেই।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *