মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহমদকে কুপিয় জখম করার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরে বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাজারে এক সমাবেশ থেকে এই হরতালের ডাক দেয় মহানগর জাতীয় পার্টি।
সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে সমাবেশে বক্তারা বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে হরতাল শেষে আরো কঠোর কর্মসূচি দিয়ে রংপুরকে অচল করে দেওয়া হবে।
newssaradin.com
