জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। প্রথম দুই ম্যাচের দল থেকে এসেছে তিনটি পরিবর্তন। তবে বিস্ময় হয়ে এসেছে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের বিশ্রাম।

তিনটি পরিবর্তনে দলে সুযোগ পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, মুক্তার হোসেন ও মোসেদ্দেক হোসেন। মুস্তাফিজুরের পাশাপাশি বিশ্রামের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে আল-আমিন হোসেন ও শুভাগত হোমকে।  দ্বিতীয় টি-২০ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোট পান মুশফিকুর রহিম।

২৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।  ফিল্ডিং করার সময়ও মাঠে ছিলেন না মুশফিকুর রহিম। তার বদলে মাঠে ছিলেন ইমরুল কায়েস। পুরোটা সময় ড্রেসিং রুমে ছিলেন মুশফিক। শেষ ২ ম্যাচের জন্য ঘোষিত দল থেকেও ছিটকে গিয়েছেন মুশফিক। তার বদলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২২ জানুয়ারি।

শেষ দুই টি২০ ম্যাচের বাংলাদেশ দলঃ

১.মাশরাফি বিন মুর্তজা ২.সাকিব আল হাসান ৩.তামিম ইকবাল ৪.ইমরুল কায়েস ৫.আবু হায়দার রনি ৬.আরাফাত সানি ৭.মাহমুদুল্লাহ ৮.মোহাম্মদ শহীদ ৯.মোসাদ্দেক হোসেন ১০.মুক্তার আলী ১১.নুরুল হাসান ১২. সাব্বির রহমান ১৩. তাসকিন আহমেদ ১৪. সৌম্য সরকার

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *