এক ভয়াবহ ভূমিকম্প অত্যাসন্ন। আর ৯ মাত্রার সেই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঢাকা শহরটি নিশ্চিহ্ন হয়ে যাবে তাতে। এই প্রলয়ঙ্করী ভূমিকম্পে সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রায় ১৪ কোটি মানুষ। International Business Times UK-এর এক প্রতিবেদনে বলা হয়েছে একথা।
‘A giant megathrust earthquake is building beneath Bangladesh that could annihilate Dhaka’—শিরোনামে ১১ জুলাই তারিখে Hannah Osborne-এর লেখা এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা এই মর্মে নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে, বিগত ৪০০ বছর ধরে বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল বলে বিবেচিত বাংলাদেশের ভূ-স্তরের নিচের সাবডাকশন জোনে টেকটোনিক প্লেটগুলোতে প্রবল চাপ জমা হচ্ছে।
আর তা এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রূপ নিতে চলেছে। অল্পকালের মধ্যেই সেই ভূমিকল্প আঘাত হানবে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায়। ভূকম্পনটি হবে ৯ মাত্রার।
বিশেষজ্ঞদের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, Nature Geoscience পত্রিকায়। বাংলাদেশের মাটির নিচে এক বড় বিপদ জন্ম নিচ্ছে বলে দীর্ঘদিন ধরেই যে আশঙ্কা করা হচ্ছিল, এই গবেষণা সে আশঙ্কারই প্রতিধ্বনি।
ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ অঞ্চলের নিচের টেকটোনিক প্লেটের পরিসীমাটি ভূ-পৃষ্ঠের খুব কাছাকাছি জায়গায় ক্রমশ আনুভূমিকভাবে স্থানচ্যুত হচ্ছে।
newssardin.com/১২ই জুলাই ২০১৬
