মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার কাঠাদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- উপজেলার কাঠাদিয়া গ্রামের ইলিয়াস সরদারের ছেলে জজ মিয়া (৩৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ খাজিরাথাক গ্রামের বদু মোল্লার ছেলে তারেকুল ইসলাম (৩০)।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন নিউজ সারাদিনকে জানান, উপজেলার কাঠদিয়া গ্রামের ইলিয়াস সরদারের বাড়িতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন জজ মিয়া ও ভাড়াটিয়া সন্ত্রাসী তরিকুল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তরিকুল একজন চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। অপর আসামি জজ মিয়ার বিরুদ্ধেও মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানান ওসি।
newssardin.com/১২ই জুলাই ২০১৬
