ঢাকার অদূরে সাভারের বাজার রোড এলাকা থেকে এক যুবকের গলায় গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাভার বাজারের ডাল ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (২৯) ও শুভ চক্রবর্তী (২৫) বাজার রোডের ডাচ বাংলা ব্যাংক শাখা থেকে ২৮ লাখ টাকা তুলে রিকশায় করে তাঁদের প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ ডালঘরে ফিরছিলেন। সাভার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মিঠুন চক্রবর্তীর গলায় গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই গুলিবিদ্ধ মিঠুনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত মিঠুনের অবস্থা আশঙ্কাজনক।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, টাকা উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *