বিশ্বখ্যাত ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল ২০১৫ সালের সেরা একাদশ নির্বাচন করেছে। যেখানে অনুমিত ভাবেই জায়গা দখল করে রেখেছেন ফিফা ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় থাকা মেসি, নেইমার আর রোনালদো।
২০১০ সালে ‘ব্যালন ডি অর’ নামকে পরিবর্তন করে নতুন করে নাম দেওয়া হয় ‘ফিফা ব্যালন ডি’অর’। নতুন নামকরণের আগে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করতো ফ্রান্স ফুটবলের এ ম্যাগাজিনটি। ফলে, ফ্রান্স ফুটবলের সেরা একাদশ নির্বাচনের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে হবে।
৪-৩-৩ ফরমেশনে ম্যাগাজিনটি তাদের সেরা একাদশ সাজিয়েছে। নির্বাচিত একাদশে স্প্যানিশ লিগের খেলোয়াড় আছেন সাতজন। তাতে চারজনই গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন রোনালদো। রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে একজন রয়েছেন এ তালিকায়। এছাড়া সেভিয়া থেকে সুযোগ পেয়েছেন আরও একজন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে একজন, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে একজন আর ইতালির সিরি আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের থেকে দুইজন সুযোগ পেয়েছেন এ তালিকায়।
ফ্রান্স ফুটবল ২০১৫ সালের সেরা একাদশ:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন
ডিফেন্স: দানি আলভেজ, জর্জিও কিয়েল্লিনি, দিয়েগো গোডিন ও ডেভিড আলাবা
মিডফিল্ড: ক্রিখোবিয়াক, ডি ব্রুইন ও ইনিয়েস্তা
ফরোয়ার্ড: রোনালদো, নেইমার ও মেসি।
