টেকনাফ থানা পুলিশ পৌর এলাকার কায়ুকখালী পাড়ায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসব ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা ।

পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল কায়ুকখালী থেকে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা আটকের ক্ষেত্রে এটি পুলিশের বড় একক অভিযান।

newssaradin.com/৩১ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *