প্রতি বছরই থার্টিফার্স্ট নাইটকে ঘিরে অনেক আগে থেকেই চলে জোর প্রস্তুতি। এবারও নতুন ইংরেজি বছরকে বরণ করে নেয়ার জন্য রাজধানী ঢাকাসহ সারাদেশ বর্ণিল সাজে সাজা শুরু করেছে। চলছে ব্যাপক প্রস্তুতি।
৩১শে ডিসেম্বর রাতে চোখ ধাঁধানো সব আয়োজনে বর্ণিল হয়ে উঠবে দেশের বড় বড় হোটেল-ক্লাবগুলো। তারুণ্য ভাসবে বাঁধভাঙা জোয়ারে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
এদিকে এই রাতকে স্মরণীয় করে রাখতে ডিজেদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত ও বিলাসবহুল হোটেল-ক্লাবে দেশী বিদেশী নারী ও পুরুষ ডিজেরা মাতাবেন রাতভর। এ আয়োজন উপভোগ করতে এরই মধ্যে চড়া দামের টিকিটও বিক্রি হচ্ছে দ্রুতগতিতে। ডিজের তালে তালে মাতোয়ারা হতে কাপল টিকিটই বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
newssaradin.com/৩১ ডিসেম্বর ২০১৫
