মুঠোফোনে এক দিনে সর্বোচ্চ পাঁচ শ টাকা রিচার্জের নির্দেশনা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে মোবাইল অপারেটরদের কাছ থেকে কিছু প্রস্তাব পাওয়ার পর বিটিআরসি তেমনই উদ্যোগ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ বৃহস্পতিবার নিউজ সারাদিনকে বলেন, ‘গ্রাহকের অসুবিধার কথা বিবেচনা করেই নির্দেশনাটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মোবাইল অপারেটরদের কাছ থেকে কিছু প্রস্তাবও পেয়েছি। এ সব বিশ্লেষণ করে নতুন একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ নতুন প্রস্তাবে একদিনে রিচার্জ সীমা বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।

এত দিন এক দিনে মুঠোফোনে সর্বোচ্চ এক হাজার টাকা রিচার্জ করা যেত। কিন্তু গত মঙ্গলবার বিটিআরসির এক নির্দেশনায় প্রিপেইড সংযোগের মুঠোফোনে এক দিনে সর্বোচ্চ পাঁচ শ টাকা রিচার্জ করার সীমা বেঁধে দেওয়া হয়। নির্দেশনায় আরও বলা হয়, একজন প্রিপেইড গ্রাহক তাঁর মুঠোফোনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন, আর এক দিনে সর্বোচ্চ তিন শ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

newssaradin.com/৩১ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *