ফেনী শহরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক কিশোরীসহ দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে চাড়িপুর মহল্লার এ ঘটনায় নিহতরা হলেন স্থানীয় মাঈনুদ্দিন (৫০) ও তার ভাগ্নি আকলিমা আক্তার (১৫)।

উত্তর চাড়িপুরে চৌধুরী বাড়ির ৬২ শতাংশ জমি নিয়ে চৌধুরী বাড়ির লোকজনের সঙ্গে স্থানীয় মাঈনুদ্দিনের বিরোধ ছিল।

মাঈনুদ্দিনের ভাগ্নে নাসির উদ্দিন ও ভাতিজা মো. হানিফ  বলেন, “বিরোধের জের ধরে চৌধুরী বাড়ির মান্না, শহীদ চৌধুরী, স্বপন, মিঠু চৌধুরী ও সাহেদ চৌধুরী অতর্কিতভাবে প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়।”

মাঈনুদ্দিন, আকলিমা ছাড়াও আলাউদ্দিন (৩৫), মারুফ (৬) ও সাইফুল ইসলাম (৩৬) গুলিবিদ্ধ হন।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ আবু তাহের বলেন, গুলিবিদ্ধ মাঈনুদ্দিন ও আকলিমাকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

গুলিবিদ্ধ অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়েছে এবং হামলার সাথে জড়িত সবাইকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *